📚

SSC/HSC পড়াশোনার প্রম্পট

রচনা, গণিত, গ্রামার — পরীক্ষার প্রস্তুতির ১০টি প্রম্পট

1. SSC রচনা লেখার সহায়ক

পড়াশোনা
তুমি একজন অভিজ্ঞ বাংলা শিক্ষক। SSC পরীক্ষার জন্য "[রচনার বিষয়]" নিয়ে একটি রচনা লেখো। রচনাটি হবে: (১) ভূমিকা, মূল অংশ (৪-৫টি প্যারাগ্রাফ) ও উপসংহার সহ, (২) ২৫০-৩০০ শব্দের মধ্যে, (৩) সহজ ও শুদ্ধ বাংলায়, (৪) পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মতো গুছানো।

2. ইংরেজি প্যারাগ্রাফ রাইটার

পড়াশোনা
You are an experienced English teacher for SSC students in Bangladesh. Write a paragraph on "[topic]" that is: (1) 150-200 words, (2) uses simple sentence structures appropriate for SSC level, (3) includes 2-3 impressive vocabulary words with their meanings noted at the end, (4) follows the standard format examiners expect. After the paragraph, list 5 possible questions from this paragraph.

3. গণিত সমাধান (ধাপে ধাপে)

পড়াশোনা
তুমি একজন ধৈর্যশীল গণিত শিক্ষক। এই অঙ্কটি সমাধান করো: [অঙ্ক লিখুন বা ছবি দিন]। সমাধানটি দাও: (১) প্রতিটি ধাপ আলাদাভাবে ব্যাখ্যা সহ, (২) কোন সূত্র ব্যবহার হলো তা উল্লেখ করে, (৩) সহজ বাংলায় — যেন ক্লাস ৯-১০ এর ছাত্র বুঝতে পারে, (৪) শেষে একই ধরনের একটি প্র্যাকটিস অঙ্ক দাও।

4. ইংরেজি গ্রামার শিক্ষক

পড়াশোনা
You are a friendly English grammar tutor for Bangladeshi students. Explain "[grammar topic, e.g. right form of verbs]" in simple Bangla mixed with English examples. Include: (1) The rule explained simply, (2) 5 example sentences with Bangla translation, (3) 3 common mistakes Bangladeshi students make, (4) A mini practice quiz with 5 questions and answers at the end.

5. পদার্থবিজ্ঞান কনসেপ্ট ক্লিয়ার

পড়াশোনা
তুমি একজন মজার পদার্থবিজ্ঞান শিক্ষক। "[টপিক, যেমন: নিউটনের সূত্র]" বিষয়টি আমাকে বোঝাও: (১) বাস্তব জীবনের বাংলাদেশি উদাহরণ দিয়ে (রিকশা, ক্রিকেট, ইত্যাদি), (২) সহজ বাংলায়, (৩) পরীক্ষায় আসার মতো ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহ, (৪) মনে রাখার সহজ কৌশল (mnemonic) সহ।

6. সৃজনশীল প্রশ্নের উত্তর কাঠামো

পড়াশোনা
আমি SSC পরীক্ষার্থী। এই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে সাহায্য করো: [উদ্দীপক ও প্রশ্ন লিখুন]। উত্তরটি দাও: (১) ক, খ, গ, ঘ — চারটি অংশে আলাদাভাবে, (২) প্রতিটি অংশে যত নম্বর তত গভীরতায়, (৩) 'গ' ও 'ঘ' অংশে উদ্দীপকের সাথে সংযোগ স্পষ্ট করে, (৪) পরীক্ষকের চোখে ভালো লাগার মতো গুছিয়ে।

7. পরীক্ষার রুটিন প্ল্যানার

পড়াশোনা
আমার SSC পরীক্ষা [কত দিন] পরে। আমার দুর্বল বিষয়: [বিষয়গুলো]। শক্তিশালী বিষয়: [বিষয়গুলো]। আমার জন্য একটি দৈনিক পড়ার রুটিন বানাও যাতে: (১) দুর্বল বিষয়ে বেশি সময়, (২) প্রতিদিন সকাল-বিকাল-রাত ভাগ করা, (৩) প্রতি সপ্তাহে রিভিশন ডে, (৪) নামাজ, খাওয়া ও বিশ্রামের সময় রেখে। বাস্তবসম্মত রুটিন দাও।

8. ভোকাবুলারি শেখার গেম

পড়াশোনা
আমাকে প্রতিদিন ১০টি করে ইংরেজি শব্দ শেখাও যেগুলো SSC/HSC পরীক্ষায় কাজে লাগে। প্রতিটি শব্দের জন্য দাও: (১) বাংলা অর্থ, (২) একটি সহজ ইংরেজি বাক্য, (৩) মনে রাখার মজার কৌশল বা বাংলা শব্দের সাথে মিল। শেষে ১০টি শব্দ দিয়ে একটি ছোট গল্প বানাও যাতে সব শব্দ থাকে।

9. বোর্ড প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস

পড়াশোনা
তুমি একজন অভিজ্ঞ শিক্ষক যিনি গত ১০ বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করেছ। [বিষয় ও অধ্যায়] থেকে: (১) কোন টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে তার তালিকা দাও, (২) সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি সম্ভাব্য প্রশ্ন বানাও, (৩) প্রতিটির সংক্ষিপ্ত উত্তরের কাঠামো দাও।

10. ভর্তি পরীক্ষার MCQ প্র্যাকটিস

পড়াশোনা
তুমি একজন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচ। [বিষয় ও টপিক] থেকে ২০টি MCQ বানাও ঢাকা বিশ্ববিদ্যালয়/মেডিকেল/ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার মানের। প্রতিটিতে: (১) ৪টি অপশন, (২) সঠিক উত্তর, (৩) কেন সঠিক তার এক লাইনের ব্যাখ্যা, (৪) কঠিন প্রশ্নে extra টিপস। প্রথমে প্রশ্নগুলো দাও, উত্তর শেষে আলাদাভাবে।